Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত

রাজু দত্ত / ৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মনিপুরী সম্প্রদায়ের শতাব্দীপ্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘নিমাই সন্ন্যাস’ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর এই ঐতিহ্যবাহী আয়োজনের ১১৬তম বর্ষ পূর্ণ হয়েছে।
উপজেলার উত্তর বালিগাঁও মনিপুরীপাড়ায় সকাল থেকেই মনিপুরী সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে ওঠে। দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীরাও অংশ নেন।
উৎসব উপলক্ষে শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাভিত্তিক মনিপুরী নৃত্য, সংগীত এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি উৎসবস্থলকে ঘিরে বসে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা, যেখানে নানা লোকজ পণ্য ও খাবারের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করে।

উত্তর বালিগাঁও যুব কল্যাণ পরিষদের সভাপতি মৃণাল সিংহ বলেন,
“শত বছরেরও বেশি সময় আগে আমাদের পূর্বপুরুষদের হাত ধরে পৌষ সংক্রান্তির দিনে নিমাই সন্ন্যাস, রাখাল নৃত্য, নৌকাবিলাস ও বেলিরাসসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের সূচনা হয়। সেই ঐতিহ্য আমরা আজও নিষ্ঠার সঙ্গে লালন করে আসছি। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “‘নিমাই সন্ন্যাস’ মনিপুরী সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। শ্রীচৈতন্য মহাপ্রভুর বৈরাগ্য গ্রহণের স্মৃতিকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়ে আসছে। এর মাধ্যমে মনিপুরীদের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

মনিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক প্রভাস সিংহ বলেন, “এ ধরনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন এই অঞ্চলের নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার–৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রীতম দাশ। এছাড়া ভানুগাছ পৌরবণিক সমিতির সহসভাপতি কাজী মামুনুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এবারের উৎসবে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে উত্তর বালিগাঁও মনিপুরীপাড়া এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!