Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২১ ।। মৌলভীবাজারে পাসের হার ৯৬.২৬ শতাংশ

রিপোটার : / ৬৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট।। ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় মৌলভীবাজার জেলায় গড়ে ৯৬ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪০ জন। জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এবার মৌলভীবাজার জেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৬ হাজার ৩৯৪ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৫ হাজার ৪০৬ জন। উত্তীর্ণদের মধ্যে ১০ হাজার ৫১৭ জন ছেলে এবং ১৪ হাজার ৮৮৯ জন মেয়ে। পাসের হার ৯৬ দশমিক ২৬ শতাংশ।
মৌলভীবাজার জেলায় এবার জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৯৬ জন ছেলে এবং ৬৪৪ জন মেয়ে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলাফলে দেখা যায়, সিলেট বোর্ডে রেকর্ড ৯৬ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় পাসের হার সর্বোচ্চ ৯৭ দশমিক ২৯ শতাংশ। এছাড়া সিলেটে পাসের হার ৯৭ দশমিক ১৬ শতাংশ ও হবিগঞ্জে পাসের হার ৯৬ দশমিক ১১ শতাংশ।

সিলেট বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সিলেটে ২ হাজার ২৯৮ জন, মৌলভীবাজারে ১ হাজার ৪০ জন, হবিগঞ্জে ৮৬৯ জন ও সুনামগঞ্জের ৬২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ১২ ও জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮০৬ জন। অপরদিকে ছেলেদের পাসের হার ৯৬ দশমিক ৩৫ ও জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮ জন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!