Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ চেয়ারম্যানসহ ৮ প্রার্থীর ২৪ হাজার টাকা জরিমানা

রিপোটার : / ২৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ॥ ৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত ৩ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৮ প্রার্থীর ৩ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার ২৮ ডিসেম্বর রাত সাড়ে ৭টায় আলীনগর ইউনিয়ন এলাকায় এ জরিমানা করা হয়।

নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন উপলক্ষ্যে এসব ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা শেষ পর্যায়ের প্রচারনায় ব্যস্ত রয়েছেন। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী হাকিম ও কমলগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার এবং নির্বাহী হাকিম ও কুলাউড়ার সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লা আলীনগর ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক বাদশা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নিয়াজ মুর্শেদ রাজু (আনারস), স্বতন্ত্র প্রার্থী শাহিন আহমেদ (ঘোড়া)-কে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া একই ইউনিয়নের ৫জন সদস্য প্রার্থীকে ৩ হাজার টাকা করে ৮টি মামলায় মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৬ ধারায় জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন-২০১৮ ধারায় একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!