Logo

সাংবাদিকদের সাথে মাধবপুর ইউপি’র স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়

Reporter Name / ৬২৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ॥ কমলগঞ্জ উপজেলার ৮নংমাধবপুর ইউনিয়নে ৫ম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুব চৌধুরী আবদাল স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।

গত রোববার (২৭ডিসেম্বর) রাত ৯টায় মাধবপুর ভাসানীগাঁও গ্রামের নিজ বাসভবনে ওই মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। এসময় স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুব চৌধুরী আবদাল বলেন, সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রশাসনের আশ্বাসে এবং এলাকার মানুষের ইচ্ছায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। তিনি আগামি ৫জানুয়ারি ৫ম ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের বলেন, আপনারা সঠিকতথ্য তুলে ধরবেন দেশ ও জাতির কাছে এটিই প্রত্যাশা করি। জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের যোগ্য ও পছন্দের চেয়ারম্যান নির্বাচিত করবে। সর্বোপরি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, আগামী ৫জানুয়ারি ৫ম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!