Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

মৌলভীবাজার জেলে আটক দুই ভারতীয় ৯ মাস পর ফিরে গেলেন নিজ দেশে

রিপোটার : / ২৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট।। মৌলভীবাজার জেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিক রাজিব দেববর্মা (৩৪) ও গুরুপদ দেববর্মা (৪২) গত ৯ মাস ধরে আটক ছিলেন মৌলভীবাজার জেলে।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ওই দুইজনকে কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ।

মৌলভীবাজার কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তীতে ত্রিপুরা রাজ্যের কৈলাশহর ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে নিজ নিজ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এসময় তাদের স্ত্রী, সন্তান ও পরিবারের স্বজনরা আবেগে আপ্লুত অবস্থায় অশ্রুসিক্ত হয়ে কান্নায় ভেঙে পরেন এবং তাদের জড়িয়ে ধরেন।

এ সময় সমাজকর্মী ও মৌলভীবাজার সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ জানান, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার চম্পাহাওড় থানার বিডওয়াবিল গ্রামের বাসিন্দা সুরেশ দেববর্মার ছেলে রাজিব দেববর্মা ও একই গ্রামের বাসিন্দা জোস দেববর্মার ছেলে গুরুপদ দেববর্মা। এ সময় চাতলাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে জেলহাজতে পাঠায়।

পরে আদালত ৩ নভেম্বর তাদের ৫শত টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিনের জেল প্রদান করেন। এরপর থেকে ৯ মাস তারা দু’জন মৌলভীবাজার কারাগারে কারাভোগ করেন।

পরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেল সুপার মো. আনোয়ারুজ্জামানের সহযোগিতায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে দু’দেশের হাইকমিশন আটক রাজিব দেববর্মা ও গুরুপদ দেববর্মাকে ভারতে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করে।

প্রত্যাবাসনকালে উপস্থিত ছিলেন, ত্রিপুরা রাজ্যের আদিবাসী কল্যাণমন্ত্রী মেবর কুমার জামাতিয়া, ভারতীয় হাইকমিশন সিলেট এর সেকেন্ড সেক্রেটারি শ্রী সঞ্জীব কুমার, কন্সুলার জীবন দেব, মৌলভীবাজার জেলা কারাগারের জেলার আবু মুসা, সমাজকর্মী ও মৌলভীবাজার সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ, ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার সাংবাদিক মশাহিদ আলী, ডিএসবি সদস্য সারোয়ার কবির, পুলিশের এসআই এরশাদুল হকসহ উভয় দেশের ইমিগ্রেশন অফিসার, বিজিবি ও বিএসএফ কমান্ডারগণ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!