Logo

কুলাউড়ায় জাল টাকাসহ যুবক গ্রেফতার

Reporter Name / ২৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কুলাউড়া থানাধীন পীরেরবাজার থেকে জাল টাকাসহ সাদেক আলী (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১লাখ ৬০ হাজার ৯শত টাকা উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃত সাদেক আলী কুলাউড়া থানার বিলেপাড় এলাকার তজুম্মুল আলীর ছেলে। এরআগে বুধবার (৮ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃত সাদেকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!