Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রাজনগরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

রিপোটার : / ২৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের রাজনগরে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয় যৌথভাবে এই সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোমানা ইয়াছমিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ জিয়াউর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বাবুল সূত্রধর, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। তাই সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। কেউ নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণ যাতে ভোটকেন্দ্রে নির্ভয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ থাকবে। কেউ পরিবেশ নষ্ট করতে চাইলে কোনো ছাড় দেয়া হবে না।

প্রসঙ্গত, চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর রাজনগর উপজেলার ৮ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। নির্বাচনে ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তবে কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া সকল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে আতাউর রহমানকে। তবে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!