Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

এইচএসসি পরীক্ষা : মৌলভীবাজারে ছাত্রের চেয়ে ছাত্রী বেশি

রিপোটার : / ৩৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি। মহামারি করোনাকালীন এই সময়ে ঝরে যাচ্ছে, ছাত্রীর সংখ্যা অনেকের বিয়ে হয়ে যাচ্ছে; এমন খবর প্রায়ই শুনা যায়। তবে মৌলভীবাজার জেলায় এই চিত্র ভিন্ন।

সিলেট শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য মতে, মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৪ টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ১৩ হাজার ২৭৯ পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫ হাজার ৬৩৭ জন ও ছাত্রী ৭ হাজার ৬৪২ জন। ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ২ হাজার ৫ জন বেশি। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির তথ্যমতে, এবার সাধারণ ৯ টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষা দিচ্ছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন, যাদের ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন ছাত্র ও ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন ছাত্রী।  ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ১১ হাজার ৭৯১ জন বেশি। 

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছেন ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। তাদের মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন; ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন। ছাত্রীর চেয়ে ছাত্রের সংখ্যা ১০ হাজার ৩৩২ জন বেশি। 

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছেন ১ লাখ ৪৮ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন; ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন। বোর্ডে ছাত্রীর চেয়ে ছাত্রের সংখ্যা ৬১ হাজার ১৮৫ জন বেশি। 

সারাদেশের মত মৌলভীবাজার জেলায় শুরু হয়েছে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সনদ (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় পরীক্ষা। প্রথম দিনে জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, এসপি সহ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট অনান্য কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

বিগত বছরের মত ১২ টি বিষয়ের পরীক্ষা হচ্ছে না এবার। সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে ছয়টি পত্রের পরীক্ষা হচ্ছে। বাংলা ও ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা নেওয়া হবে না। এই বিষয়গুলোর নম্বর আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

পরীক্ষার সময় তিন ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টা। অটিস্টিক ও প্রতিবন্ধী পরীক্ষার্থীরা অতিরিক্ত ১৫ মিনিট সময় বেশি পাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার প্রশ্নপত্রে যাই বলা থাকুক, শিক্ষা বোর্ডের নম্বর ও সময় বিভাজন নির্দেশিকা অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে হবে। এমসিকিউ ২৫ টির মধ্যে ১২ টির এবং রচনামূলক আটটি প্রশ্নের মধ্যে দুটির উত্তর লিখতে হবে।

প্রতি বছরের এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবার সাত মাস পর এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য বছর পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল দেওয়া হলেও এবার এক মাস পর দেওয়া হবে বলে জানা গেছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!