Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

হবিগঞ্জ জেলার ইটভাটার তথ্য জানাতে ৩ মাস সময় চেয়েছে পরিবেশ অধিদপ্তর

রিপোটার : / ৩০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। হবিগঞ্জ জেলার বৈধ, অবৈধ ও নিয়মনীতি না মেনে পরিচালিত ইটভাটার তালিকা করে প্রতিবেদন জমা দিতে ৩ মাসের সময় চেয়েছে পরিবেশ অধিদপ্তর। গত ৩০ নভেম্বর আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক মিজানুর রহমান।

আবেদনে তিনি উল্লেখ করেন, পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ে অনুমোদিত জনবল ১৪ জন থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র ৩ জন। নেই কোন সরকারি গাড়ি।

এছাড়াও কোভিড-১৯, জনবল সংকট এবং সরকারি গাড়ি না থাকায় উপজেলা ওয়ারী ইটভাটার তথ্য পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ে সংরক্ষিত নেই। নানান সীমাবদ্ধতার কারণে আদালতের বেধে দেয়া সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব নয়। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় সরেজমিনে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দিতে ৩ মাস সময় প্রয়োজন।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর হবিগঞ্জ পরিবেশ আদালতের জ্যেষ্ঠ বিচারক পবন চন্দ্র বর্মণ স্বপ্রনোদিত হয়ে পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালককে সরেজমিনে তদন্ত করে ২ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!