Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পঞ্চম ধাপে মৌলভীবাজারের যেসব ইউনিয়নে ভোট ৫ জানুয়ারি

রিপোটার : / ৪৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। পঞ্চম ধাপে দেশের ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ৫ জানুয়ারি। শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। এই ধাপে মৌলভীবাজারের দুই উপজেলার ১৮ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর, পতনঊষার, মুন্সিবাজার, শমসেরনগর, কমলগঞ্জ, আলীনগর, আদমপুর, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

একই দিনে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর, ভূনবীর, শ্রীমঙ্গল, সিন্দুরখান, কালাপুর, আশিদ্রোণ, রাজঘাট, কালীঘাট এবং সাতগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য  ঘোষিত তফসিলে বলা হয়েছে, পঞ্চম ধাপে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।

উল্লেখ্য, দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। ধাপে ধাপে ভোটের মাধ্যমে নিজেদের মেয়াদ শেষের আগেই নির্বাচন উপযোগী সব ইউপির ভোট শেষ করার পরিকল্পনা করেছে ইসি।এর আগে চার ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে ও ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর এক হাজার ইউপিতে ও চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!