Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব

কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত

রিপোটার : / ৫৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র আহত হয়েছেন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহত পিতা-পুত্রকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। গত বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পিতা-পুত্র হলেন মো. সফিক মিয়া (৫৫) ও তার পুত্র শেখ রাফিজুল ইসলাম (২০)।

স্থানীয় সুত্রে জানা যায়, গকুলনগর গ্রামের সফিক মিয়ার সাথে একই গ্রামের আব্দুস শহীদ গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত বুধবার সন্ধ্যার দিকে সফিক মিয়া মাঠ থেকে মহিষ নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ আব্দুস শহীদ, তার স্ত্রী তাহেরা বেগম, তার ছেলে সোয়েব, আতিক, বদরুল, আজমত উল্লাহর ছেলে ইয়াসিন মিয়া গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সফিক মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার ছেলে রাফিজুল ইসলাম তার বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তার উপরও হামলা করা হয়। হামলাকারীরা পিতাপুত্রকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত সফিক মিয়ার আরেক ছেলে মো. মিজানুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষ আব্দুস শহীদ তার স্ত্রী তাহেরা বেগম, তার ছেলেরা ও আজমত উল্লাহর ছেলে ইয়াসিন মিয়া দেশীয় অস্ত্র নিয়ে তার বাবা ও ভাইয়ের উপর হামলা করেন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ছিল। তবে এখন পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!