Logo

মৌলভীবাজারে ছাত্রদলের মশাল মিছিল

Reporter Name / ২৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মশাল মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। 

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের কুসুমবাগ এলাকায় অনুষ্ঠিত এ মশাল মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, রিপন আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মিলন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, যুগ্ম আহ্বায়ক মাকনুনুর রহমান, সৈয়দ তপু আলী, ইমাদ হোসেন অর্নব, ফাহিমুল ইসলাম, নেছার তালুকদার, শাহ মুরাদ জাবের, জিহাদ প্রমুখ।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!