Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

অবশেষে সংরক্ষিত হচ্ছে শ্রীমঙ্গল জয়বাংলা বধ্যভুমি

রিপোটার : / ৩২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়নের সিন্দুরখান জয় বাংলা বধ্যভুমি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে সরকার।

২২ নভেম্বর সোমবার দুপুরে জয়বাংলা বধ্যভুমিতে স্মৃতি সৌধ নির্মান কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশিনার ভূমি নেছার উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার জামাল উদ্দিন, শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার কুমুদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা আছকির মিয়া, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা ডা: রতি কান্ত রায়, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ও মুক্তিযুদ্ধ গবেষক বিকুল চক্রবর্তী প্রমূখ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরকার জানান, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের অর্থায়নে ৩৩ লক্ষ ২৪ হাজার টাকা ব্যায়ে এটি নির্মানের করছে মৌলভীবাজার শাহিনুর এন্টার প্রাইজ। যার সার্বক্ষনিক তদারকি করবে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর শ্রীমঙ্গল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজঘাট ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান বিজয় বুনাজী, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, স্থানীয় ইনিয়ন পরিষদ সদস্য রিপন রায়, শিক্ষক জসিম উদ্দিন ও যুবলীগ নেতা সেলিম হক।

উল্লেখ্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বর্তমান সিন্দুরখান বিজিবি ক্যাম্পের পাশে বিশাল বাঁশ বরন্ডিতে( ঝাঁড়) অগনিত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী নারী পুরুষকে হত্যা করে সেখানেই লাশ ফেলে রাখে।

সিন্দুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ডা: রথি কান্ত রায় জানান, বধ্যভুমির পাশে পাকিস্তানী ক্যাম্পে এনে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে নির্যাতন করতো। যারা মুক্তিযোদ্ধাদের খবর দিতো না, তাদের কথামতো কাজ করতোনা তাদের জন্য নির্দেশ দিতো এদের “জয় বাংলামে বেঁচদেও” আর এই বাক্য উচ্চারণের পর পরই এই বাঁশ বরন্ডিতে নিয়ে তাদের গুলি করে হত্যা করা হতো।

মুক্তিযোদ্ধা রতি কান্ত রায় জানান, বিগত ৫০ বছর ধরে এই বধ্যভুমিটি অরক্ষিত। অনেকই এটিকে দফায় দফায় দখলের চেষ্টা চালায় স্থানীয় মুক্তিযোদ্ধা, এলাবাবাসী ও সাংবাদিকদের উদ্যোগে এটি রক্ষা পায়। বর্তমানে এখানে স্মৃতি সৌধ হচ্ছে এতে এই জায়গাটি আর বেহাত হওয়ার সম্ভাবনা নেই।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!