Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

মণিপুরী নৃত্য দিবস উপলক্ষ্যে কমলগঞ্জে বর্নাঢ্য র‌্যালী

রিপোটার : / ৭১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মণিপুরী নৃত্য দিবস উপলক্ষ্যে মণিপুরী সমাজ কল্যাণ সমিতির আয়োজনে দুইদিন ব্যাপি অনুষ্ঠানের প্রথম দিন আজ ৬ নভেম্বর সকাল ১১ ঘটিকায় এক বর্নাঢ্য র‍্যালী অনুষ্টিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই র‌্যালীটির আনুষ্টানিক উদ্ভোধন করেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আশেকুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ, সাংগঠনিক সম্পাদক শান্তুমণি সিংহসহ বিভিন্ন এলাকা থেকে মণিপুরীরা ও অন্যান্য জাতি গোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ এবং কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ খ্রীষ্টাব্দের ৬ নভেম্বর সিলেট ভ্রমনে এলে তিনি মণিপুরী হস্তশিল্পের কারুকাজ দেখে অভিভূত হন। পরে তিনি জানতে পারেন যে, এই হস্তশিল্পের কাপড় বর্ণময় শিল্পকলা সমৃদ্ধ মণিপুরী সম্প্রদায়ের তৈরী। তিনি সিলেটের মাছিমপুর মণিপুরীপাড়ায় গিয়ে মণিপুরী রাখালনৃত্য দর্শন করে মুগ্ধ হয়ে রাসলীলা নৃত্য দেখার আগ্রহ প্রকাশ করেন। কবিগুরু মণিপুরী রাসনৃত্যর সাজসজ্জা, সাবলীল ছন্দ ও সৌন্দর্যে বিমোহিত হন এবং কলকাতার শান্তি নিকেতনে ছেলেমেয়েদের নৃত্য শেখাবার ইচ্ছা ব্যক্ত করেন। পরবর্তীতে কলকাতার শান্তিনিকেতনে প্রথমবারের মতো মণিপুরী নৃত্য ব্যবহার করে মঞ্চস্থ হয় “নটীর পুজা” ও “ঋতুরাজ”। পরে কবিগুরুর আমন্ত্রণে যোগ দেন মণিপুরী রাসনৃত্যের গুরু মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বালিগাঁও গ্রামের নীলেশ্বর মুখার্জ্জী। রবীন্দ্রসংগীতের গভীরতা ও কাব্যময়তার সাথে মণিপুরী নৃত্যের সাবলীল গতি ও বিশুদ্ধ নান্দনিকতার মধ্যে বিশেষ সামঞ্জস্য থাকায় শান্তি নিকেতনে উচ্চাঙ্গ নৃত্যধারার মধ্যে মণিপুরী নৃত্য সর্বাপেক্ষা সমাদৃত হয়। এরপর বাংলাদেশে এবং সারা ভারতে মণিপুরী নৃত্যের প্রচার ও প্রসার ঘটে। কবিগুরুর ছোঁয়ায় মণিপুরী নৃত্য সারাবিশ্বে পরিচিত লাভ করে।
সাংবাদিকদের সাথে আলাপকালে, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ জানান দ্বিতীয় দিনের অনুষ্ঠান আগামীকাল ৭ নভেম্বর বিকাল ৩ টায় ঘোড়ামারা সমাজ কল্যাণ সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!