Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতির দাবীতে শব্দকর জাতিগোষ্ঠীর স্মারকলিপি প্রদান

রিপোটার : / ৮৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ মার্চ, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।

সুবিধাবঞ্চিত শব্দকর শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, আদিবাসী ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মতো শব্দকর শিক্ষার্থীদের সরকারের দেয়া শিক্ষাবৃত্তি ও শিক্ষা সহায়তা প্রদান, শব্দকর সমাজের প্রাচীন লোকসংস্কৃতির অনেক উপাদান বহন করে বলে এই জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা, বাদ্য যন্ত্র ও সাংস্কৃতিক উপকরন প্রদান, ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি, বিদ্যালয়ে বিনা বেতনে ভর্তি, শিক্ষিত বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থাপনের সুযোগ সহ ৯টি দাবীনামা সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলা শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদ। বুধবার (১০ মার্চ) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদ এর পক্ষে সভাপতি সনজিত শব্দকর ও সাধারণ সম্পাদক সিমন শব্দকর প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ইউএনও অফিসের সিএ রাজেন কৈরী। এর আগে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা লেখক-গবেষক আহমদ সিরাজ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, সাংবাদিক শাহীন আহমেদ, শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদের উপদেষ্টা প্রতাপ শব্দকর। এসময় উপস্থিত ছিলেন সনজিত শব্দকর, শান্ত শব্দকর, জয়ন্ত শব্দকর, নিমাই শব্দকর, দেবেন্দ্র শব্দকর, উজ্জ্বল শব্দকর, সুমন শব্দকর, বাবুল শব্দকর, রিপন শব্দকর প্রমুখ।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রাচীন জনগোষ্ঠী হিসাবে শব্দকর চিহ্ন বহন করলেও এখনো এত পেছনে পড়ে আছে যে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ইত্যাদি মৌলিক চাহিদা মেটাতে সক্ষম হয়ে উঠছে না। শিক্ষার অগ্রগতির হার বাংলাদেশের ৭৪ শতাংশ হলেও এই জনগোষ্ঠীর লোকজন শিক্ষার হার ২০ শতাংশের উপর হবেনা। উল্লেখিত দাবীগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন কমলগঞ্জ উপজেলা শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদ। স্মারকলিপি প্রদানের সময়ঢ শব্দকর সমাজের শতাধিক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!