Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

তরুন সমাজকর্মী রিপনকে প্রাণে হত্যার প্রচেষ্টা

রিপোটার : / ৯২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

কমলগঞ্জ প্রতিনিধি ।। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইলেক্ট্রিশিয়ান সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাফর ইকবাল রিপনকে গতকাল রাতে দুষ্কৃতিকারীরা গাড়ী চাঁপা দিয়ে প্রাণে হত্যার চেষ্টা চালায়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ২৩ শে ডিসেম্বর বুধবার রাত আনুমানিক ১১.২৫ ঘটিকায় তার কর্মস্থল শমসের নগর থেকে মোটর সাইকেল যোগে আদমপুর রোড় হয়ে বাড়ী ফিরছিলেন। উপজেলা চৌমুহনী অতিক্রম করে তিনি যখন আদমপুর রোড ধরে কমলগঞ্জ পৌরসভার আলেপুর এলাকাস্থ তার বাড়ীর দিকে রওয়ানা হন। তখন পূর্ব থেকে ভানুগাছ চৌমুহনীতে একটি সাদারঙের প্রাইভেট কার নিয়ে ওৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা তার পিছু নেয়। এবং একাধিকবার তাকে চাঁপা দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা মরিয়া হয়ে উঠে। তিনি প্রাণ রক্ষার্থে আলেপুর জামে মসজিদ রোডে ঢোকেও শেষ রক্ষা হয়নি। দুবৃত্তরা তাদের গাড়ী দিয়ে মোটর সাইকেলকে সজোরে আঘাত করে পালিয়ে যায়। মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ধানক্ষেতে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে যান। এ প্রতিবেদকের সাথে আলাপকালে জাফর ইকবাল রিপন বলেন, এই ঘটনায় তার ডান পা ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মতে এটি একটি পরিকল্পিত ঘটনা। তিনি মনে করেন, এলাকার একটি মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে স্থানীয় এক প্রভাবশালীর সাথে তাদের পারিবারিক বিরোধের জের হিসাবে কিছুদিন পূর্বে ঐ প্রভাবশালী তাকে দেখে নেয়ার হুমকী দিয়েছিলেন। তিনি মনে করেন, এটা ঐ প্রভাশালী ব্যক্তিরই কাজ। তিনি বলেন আমি নয় শুধু এই ঘটনায় আমার গোটা পরিবার এখন নিরাপত্তা হীনতায় ভূগছে । আমি আমার ও আমার পরিবারের জানমালের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি। কমলগঞ্জ ইলেক্ট্রিশিয়ান সমিতির সভাপতি মোঃ মখসুদ আলী এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!