Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী জুয়েল এবং বিএনপি প্রার্থী আবুল

রিপোটার : / ৭৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ২য় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান মেয়র, কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জুয়েল আহমেদ। আর বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক, বিএনপি নেতা মোহাম্মদ আবুল হোসেন।
১৮ ডিসেম্বর শুত্রুবার রাতে আওয়ামীলীগ ও বিকেলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন উভয় দলের হাইকমান্ড। এদিকে শুক্রবার রাতে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থীতা ঘোষণার পর কমলগঞ্জ পৌর এলাকায় জুয়েল সমর্থক এবং তার অনুসারী দলীয় নেতাকর্মীরা আনন্দ উল্লাস প্রকাশ করতে দেখা যায়। প্রধানমন্ত্রীর প্রতি শুকরিয়া আদায় করে তাৎক্ষনিক দোয়া অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জুয়েল আহমদের নেতৃত্বে একটি মিছিল ভানুগাছ বাজার প্রদক্ষিণ শেষে চৌমুহনায় গিয়ে পথ সভা করেন মেয়র জুয়েল আহমদ।

১৬ জানুয়ারী ২য় ধাপে কমলগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর রোববার।
উল্লেখ্য, কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন বর্তমান মেয়র কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমদ, জেলা যুবলীগের সহ সভাপতি, বর্তমান পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন ও কমলগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের আহবায়ক ঠিকাদার মো. হেলাল মিয়া।
দেয়। অপর দিকে দলীয় নমিনেশন বঞ্চিত অপর দুইজন স্বতন্ত্র প্রাথী হিসাবে মেয়র পদে নিবার্চন করবেন বলে জানা গেছে।
আলাপকালে দলীয় মনোনয়নপ্রাপ্ত বর্তমান মেয়র জুয়েল আহমদ বলেন, পৌরসভা হবার পর ১৯ বছর পর বিএনপির মেয়রকে পরাজিত করে ২০১৫ সালে নৌকা পেয়ে আওয়ামী লীগের মেয়র নির্বাচিত হয়েছিলাম। ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপির সহযোগিতায় বিগত ৫ বছরে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। নির্বাচিত হলে আবারো কমলগঞ্জ পৌরবাসীর ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করব। ‘সারাজীবন মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করেছি। মানুষের ভালোবাসাই আমার সম্বল। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। আগামী নির্বাচনে এ আসনের জনগণ বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!