Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

রিপোটার : / ৭৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।। শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩ এর অন্তর্গত (বাস,মিনিবাস,কার ও মাইক্রোবাস) কমলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ।

সোমবার (১৪ই ডিসেম্বর)সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।সিসি ক্যামেরার মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পন্ন হয়।নির্বাচনে মোট ২৪১ জন ভোটারের মধ্যে ২২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের ফলাফল সন্ধ্যা ৭টায় প্রকাশ করেন সহকারী প্রিসাইডিং অফিসার মো.মোশাহীদ আলী।

নির্বাচনে সভাপতি পদে আলমগীর হোসেন লালন ছাতা প্রতীকে ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থী তপন দে আনারস প্রতীকে পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো.জাহাঙ্গীর আলম মই প্রতীকে ১১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বদ্বী প্রার্থী হোসাইন আহমদ দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১০৪ ভোট। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- কার্যকরি সভাপতি পদে আব্দুল হামিদ ১২৭ ভোট, সহ- সভাপতি পদে আলীম উদ্দিন ১০৫ ভোট, সহ- সম্পাদক পদে মো.রিয়াছত আলী ১৪৪ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো.আলমগীর মিয়া ১৩৩ ভোট ও অর্থ সম্পাদক পদে মো.আব্দুল্লাহ মিয়া ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!