Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনগরে সংঘর্ষ ।। আহত ১৫

রিপোটার : / ৭৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।।

মৌলভীবাজার রাজনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।  আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার কাজিরহাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কাজিরহাট গ্রামের লেবু মুন্সি বাজারে তার মোবাইল ফোনের জন্য সিম কার্ড কিনতে যায় একই গ্রামের সামছুলের দোকানে। মোবাইল সিমের দাম নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে দুজনের মধ্যে একরকম বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। তবে উপস্থিত লোকজন তা মিটিয়ে দেন। এ খবর কাজিরহাট গ্রামের গাফ্ফার ও মাসুকের কাছে পৌঁছায়। এতে বিষয়টি মীমাংসার জন্য দুজনে বৈঠকে বসেন। তবে তা সঠিকভাবে সমাধান হয়নি। শুক্রবার দুপুরে এ বিষয় নিয়ে গাফ্ফার ও মাসুকের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশ জানায়, উভয়পক্ষ ইটপাটকেলের মাধ্যমে একে অপরের ওপর হামলা চালায়। এতে ১৫ জন আহত হয়েছেন।  এরমধ্যে মৌলভীবাজার হাসপাতালে সাগর, সাব্বির নামের দুজন, সিলেট ওসমানি মেডিকেল কলেজে কালাম ও রব্বানী নামে দুজন ও একজনকে রাজনগনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ এখন শান্ত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!