Logo

কমলগঞ্জে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ আটক ২

Reporter Name / ৬৬৯ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার এলাকায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এক অভিযানে ৪২ হাজার পিছ ভারতীয় নিষিদ্ধ নাসির উদ্দীন পাতার বিড়িসহ ২জন বিড়ি কারবারীকে আটক করে। গত শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এসব বিড়িসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলো মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বরপুর গ্রামের আব্দুর নুরের ছেলে আব্দুল আলী (৫৫) ও একই গ্রামের আব্দুল আলীর ছেলে আহমদ আলী (২২)। ভারতীয় বিড়িসহ আটককৃত দুইজনকে রোববার সকালে মামলা দিয়ে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়। পরে পুলিশ আটকৃতদের গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতে প্রেরণ করেছে। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!