Logo
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কমলগঞ্জে “এক ঘন্টার সমাজসেবা অফিসার” হলো স্কুল ছাত্রী সুমী রানী কর

রিপোটার : / ১০৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মাত্র একঘণ্টার জন্যে উপজেলা সমাজসেবা অফিসার। তাও অষ্টম শ্রেণির এক ছাত্রী। না, বিস্মিত হওয়ার কিছু নেই। আসলে বিষয়টি ছিল প্রতীকী। মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের হলরুমে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।

‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ শ্লোগান নিয়ে আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সিলেট এর উদ্যোগে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওয়াই-মুভস প্রকল্পের গার্লস টেইক ওভার-২০২০ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত কন্যা শিশুদেরকে অধিকার সচেতন করতে এক ঘণ্টার জন্য উপজেলা সমাজসেবা অফিসারের ভ‚মিকায় অভিনয় করানো হয়।

উপজেলার তিলকপুর গ্রামের অবহেলিত সুবিধাবঞ্চিত শব্দকর সম্প্রদায়ের মেয়ে দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমী রানী করকে উপজেলা সমাজসেবা অফিসার ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে সুমী রানী কর সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে বিভিন্ন ধরণের ভাতা নিশ্চিত করতে সকলকে সহযোগিতার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার প্রাণেশ চন্দ্র বর্মা। রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সিলেট এর প্রোগ্রাম ও এডমিন অফিসার মো: মহসিন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ, শিশু শিক্ষার্থী সুবর্ণা রানী কর প্রমুখ।

জানা গেছে, সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত কন্যাশিশুদের শিক্ষার অধিকার, স্বাস্থ্য, পুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা, বৈষম্য থেকে সুরক্ষা, বাল্যবিবাহের বিরুদ্ধে কার্যকরী ভ‚মিকা পালনের উদ্দেশ্যে ও তাদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সিলেট এর উদ্যোগে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওয়াই-মুভস প্রকল্পের গার্লস টেইক ওভার-২০২০ কর্মসূচির আওতায় জাতীয় শিশু টাস্কফোর্স এর অধীনে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড (তিলকপুর, কমলগঞ্জ) কমিটি (এনসিটিএফ) গঠন করা হয়। এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয় দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা রানী করকে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!