Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব

কমলগঞ্জে সরকারি নির্দেশনা মেনে অনাড়ম্বরভাবে এবারের দূর্গোৎসব পালিত হবে

রিপোটার : / ৮৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। শারদীয় দুর্গাপুজা-২০২০ উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃংখলা বিষয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষসভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

সভায় সার্বিক বিষয়ে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছমল ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, কমলগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদ ও প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক অর্জুন দেবনাথ নিধু প্রমুখ।

বিশেষ সভায় সর্ব সন্মতভাবে সরকারি নির্দেশনা মেনে অনাড়ম্বরভাবে এবারের দূর্গোৎসব পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি পূজা মন্ডপে পূজারী ও দর্শনার্থীদের উৎসব পালন করার অনুরোধ জানান উপজেলা প্রশাসন। উল্লেখ্য যে, কমলগঞ্জে এবছর ১৩৯টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগত মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এই দুর্গাপূজা আর ২৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!