Logo

কুলাউড়ায় কিশোরীকে গণধর্ষণ :: আটক ৩

Reporter Name / ৬৩৯ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় বেড়াতে আসা এক কিশোরী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৩অক্টোবর) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের মনছড়া এলাকায় গণধর্ষণের এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার ১৪ অক্টোবর সকালে থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার গাজিপুর এলাকার আরজন আলী (২৪), একই এলাকার কাশেম আলী (২৫) ও পাপ্পু সূত্রধর (২৩)।
গণধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি নোয়াখালীতে। সে কুলাউড়ার জয়পাশা এলাকায় তাঁর বাবার (সৎ) বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওই কিশোরীর বাবা (সৎ) টাকার জন্য মেয়েকে ওই তিন যুবকের হাতে তুলে দেয়। পরে ওই মেয়েকে ৩ যুবক মনছড়া এলাকার এক বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। বুধবার সকালে বিষয়টি মনছড়ার স্থানীয় বাসিন্দারা আঁচ করতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে ও তিন ধর্ষণকারীকে গ্রেপ্তার করে। ঘটনার প্রধান আসামি ওই কিশোরীর সৎ বাবা ইমরান হোসেন পলাতক রয়েছে। কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!