Logo

জেলা পরিষদের উপ-নির্বাচন :: কমলগঞ্জে জনপ্রতিনিধিদের সাথে চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময়

Reporter Name / ৬৯২ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২০


কমলকন্ঠ রিপোর্ট ।। আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ মিছবাহুর রহমান এর সমর্থনে কমলগঞ্জের স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
বুধবার(৭অক্টোবর) বিকালে কমলগঞ্জ পৌর মিলনায়তনে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, চেয়ারম্যান প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ,  মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. আজাদুর রহমান আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো:  হেলাল উদ্দিন,  শমসেরনগর ইউপি চেয়ারম্যান মো: জুয়েল আহমদ, টেংরা ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, কামারচাক ইউপি চেয়ারম্যান মনছুর আহমদ, কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।   


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!