Logo

কমলগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ৮৬৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী গণধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন করেছে ব্লাড ডোনেশন গ্রুপ (বিডিজি)।  মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনায় এই কর্মসূচি পালিত হয়। 

ব্লাড ডোনেশন গ্রুপ কমলগঞ্জের নির্বাহী পরিচালক মো. রেদওয়ানুল ইকবাল রাহীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, শাহীন আহমদ, সোহেল আহমদ, ব্লাড ডোনেশন গ্রুপ কমলগঞ্জের সভাপতি নোহান আহমেদ রনি, সদস্য মাহিন মোন্তাছির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিব, সাইফুল ইসলাম, হাসান আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী গণধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!