Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গর্ভবতীসহ আহত ৩

রিপোটার : / ৭৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গর্ভবতীসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ঘটনাটি ঘটে। রোববার সন্ধ্যায় সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার সুবিচার দাবী করেছেন আক্রান্তরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অমর মালাকারের স্ত্রী পলি মালাকার বলেন, রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের উমেশ মালাকারের ছেলে অমর মালাকার একজন সহায় সম্বলহীন একজন অসহায় মানুষ। তিনি কোন রকম দিনানিপাত করছেন। দীর্ঘ দিন থেকে একই এলাকার নিখিল মালাকার, করুনা দাশ, রাজেন্দ্র মালাকারের সাথে তাদের ভুমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিষয়ে বিজ্ঞ যুগ্ন জেলা জজ ২য় আদালতে মোকদ্দমা নং-৭৫/২০২০ ইং (স্বত্ব বাটোয়ারা) এবং জুনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্যাট আদালত, মৌলভীবাজারে সিআর মামলানং-২৩৯/২০২০ ইং (কমলগঞ্জ) চলমান। মামলা দায়েরের পর থেকে বিবাদীগণ অমর মালাকারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এমতাবস্থায় তাদের জান মালের নিরাপত্তার কথা চিন্তা করে গত ২৫ সেপ্টেম্বর কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী নং-১১৪৩/২০২০ করা হয়। এর ধারবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় নিখিল মালাকারের নেতৃত্বে জাকির হোসেন (৩৮), আখলিছ মিয়া (৩৯), অঞ্জন দাস(২৬) বলাই রায় (৪৮), হারুনুর রশিদ (৩৭), জগলু মিয়া (৫০) ইরেশ মালাকার (৫৫)সহ ২৫/৩০ জনের সংঘবদ্ধ একদল সন্ত্রাসী ফিল্মি স্ট্রাইলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অমর মালাকারের ঘরের প্রধান গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে হামলা ,ভাংচুর ও লুটপাট করে। তারা হামলা করে অমর মালকার, তার গর্ভবতী স্ত্রী পলি মালাকার, বোন স্বপ্না মালাকারকে আহত করে। হামলাকারীরা ঘরের আসবাপত্র ভাংচুর করে, লেপ-তোষক আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আহতরা বর্তমানে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। হামলার ঘটনায় পলি মালাকার বাদী হয়ে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করে শনিবার বিকেলে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে এ ঘটনার সুষ্ট বিচার দাবী করা হয়।
সংবাদ সম্মেলনে পলি মালাকার আরো বলেন. থানায় লিখিত অভিযোগ দেয়ার পর আসামীরা নানাভাবে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীরতায় ভোগছি।
এ ব্যাপারে হামলাকারীদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান থানায় লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত স্বীকার করে বলেন, তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!