Logo
সংবাদ শিরোনাম :
রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক

৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন হতভাগ্য আগর শ্রমিক

রিপোটার : / ৮২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজনগর গ্রামের আগর-আতরের প্লান্টে অগ্নিদগ্ধ হতভাগ্য আগর শ্রমিক ময়নুল ইসলাম মারা গেছেন। শনিবার তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আটদিন ধরে সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। শনিবার(২৬ সেপ্টেম্বর)সন্ধ্যায় স্থানীয় আদর্শগ্রাম হ্যালিপ্যাড মাঠে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে তাকে দাফন হয়েছে।

স্থানীয় সূ্ত্ের জানা গেছে, উপজেলার সুজানগর ইউপির আদর্শগ্রামের আগর-আতর কারখানা শ্রমিক ময়নুল হককে গত ১৭ সেপ্টেম্বর গুচ্ছগ্রামের আগর-আতর ব্যবসায়ী আতাব উদ্দিন জোড় পূর্বক তার আগরের কয়েকটি ডেগ পরিস্কারের কাজ করতে বাধ্য করেন। ডেগ উত্তপ্ত থাকায় শ্রমিক ময়নুল হক মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। এসময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে আহত অবস্থায় জুড়ী উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আটদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

আহত ময়নুল হকের স্বজন তজমুল আলী জানান, আগরের ডেগ জাল থেকে নামানোর ৭-৮ দিন পর ভালভাবে ঠান্ডা করে পরিস্কার করতে হয়। কিন্ত আতাব উদ্দিন জেনেবুঝে উত্তপ্ত ডেগ পরিস্কার করানোর কারণে ময়নুল হক অগ্নিদগ্ধ হন। ৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা গেছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!