Logo
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কমলগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ৩১ হাজার শিশু

রিপোটার : / ৮৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ৪-১৫ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে ৩১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” ক্যাপসুল। উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২১৬টি কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন- ২০২০ উপলক্ষ্যে এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভুঁইয়া। মেডিকেল টেকনোলসিষ্ট আশরাফুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ। অনুষ্টানে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মর্কতা বিজন চন্দ্র দাস, প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, স্যানেটারী ইন্সপ্টের দুলাল মিয়া, মাওলানা ঈমান উদ্দীন প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!