Logo
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এবারের বন্যায় দেশে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু : আহত ৯১ জন

রিপোটার : / ৮৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। এবারের বন্যায় দেশে এখন পর্যন্ত মোট ২৬২ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে ২১৩ জন মারা গেছে পানিতে ডুবে আর ৩১ জনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। এ ছাড়া সাপের কামড়ে আহত হয়েছে আরো ৯১ জন।

শুধু বন্যার কারণেই নয়, দেশে সারা বছরই বিভিন্ন এলাকায় সাপের কামড়ে মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে দেশের উপজেলা পর্যায়ে সাপের কামড়ের চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। চলতি বছর ৫০ হাজার টিকা সরবরাহ করেছে সরকার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) তৃতীয় আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রগ্রামের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য) অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলাম।

অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বারদান জং রানা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফয়েজ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক রোবেদ আমিন, নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রগ্রামের লাইন ডিরেক্টর ডা. হাবিবুর রহমান প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!