Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে ১০ মাসেও উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি

রিপোটার : / ৭৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের ১০ মাস অতিবাহিত হলে ও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। ইতিমধ্যে কমিটি গঠনের লক্ষ্যে একাধিক বৈঠক করেছে আওয়ামী লীগের ৬ সদস্য বিশিষ্ট কমিটি। সম্প্রতি কমিটি গঠনের কার্যক্রম শুরু করলে আওয়ামী লীগের কমিটিতে পদ-পদবী পাওয়ার জন্য অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন।

জানা যায়, ২০১৯ সালের ৯ নভেম্বর কমলগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হল রুমে প্রধান অতিথি হিসেবে তৎকালীন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন উপস্থিত থেকে সম্মেলনের মাধ্যমে আছলম ইকবাল মিলনকে সভাপতি, ফজলুল হক বাদশা ও ছিদ্দেক আলীকে সহ-সভাপতি এবং এডভোকেট এএসএম আজাদুর রহমান আজাদকে সাধারণ সম্পাদক ও আব্দুল হান্নান ও অধ্যক্ষ হেলাল উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের ১০ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করা শর্তে আলাপকালে বলেন, আওয়ামী লীগের সম্মেলন করার ১০ মাস অতিবাহিত করলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারেনি। তাই কমলগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড শুধু মাত্র রাষ্ট্রীয় কর্মসূচি পালনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীরা দলীয় কোন কার্যক্রমে অংশ নিতে পারছে না। তাই দলও ঝিমিয়ে পড়ছে।

তারা আরও বলেন, সম্প্রতি পূর্ণাঙ্গ কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এতে দেখা যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের উপেক্ষা করে সুবিধাভোগী ও পকেট কমিটি বা পরিবারতন্ত্র কেন্দ্রিক কমিটি গঠনের আভাস পাওয়া যাচ্ছে। যদি পকেট কমিটি বা পরিবারতন্ত্র কেন্দ্রিক কমিটি গঠন হয় তবে তা দলের জন্য কোন কল্যাণ বয়ে আনবে না।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমানের সাথে আলাপ করলে তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক সংগঠন। এর নেতাকর্মীও অনেক। তাই অনেকেই কমিটিতে পদ পেতে চায়। তবে সবাই তো আর কমিটিতে স্থান পাবে না। আমরা শীঘ্রই সুন্দর কমিটি উপহার দেয়ার চেষ্টা করবো।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, এখানে সুবিধাভোগী বা পরিবারতন্ত্রের কোন সুযোগ নেই। দলের সাথে যাদের নিবিড় সম্পর্ক আছে বা দলের নিবেদিত কর্মী তারাই তাদের যোগ্যতা অনুযায়ী কমিটিতে স্থান পাবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!