Logo

মাইজগাঁও স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত : তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

Reporter Name / ৭৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাও স্টেশনের কাছে মুমিন ছড়া এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮ ঘটিকার দিকে সিলেট থেকে চট্রগ্রাম গামী মালবাহী ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়। পরে সকাল সাড়ে ১১টায় উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মোঃ খলিলুর রহমান ও কুলাউড়া রেলওয়ে স্টেশনের লকো ইনচার্জ দুলাল চন্দ্র দাস।
জানা গেছে ট্রেনের ২৪টি বগির মধ্যে একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছিল। বগিগুলো উদ্ধার করে ২১টি পার্শ্ববর্তী সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলওয়ে স্টেশনে এবং তিনটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনে নেওয়া হয়।
এ ঘটনার পর সিলেট থেকে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে জ্বালানি বহনকারী খালি ট্রেনটি উদ্ধারের আগেই ১০টা ৫৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশনে গিয়ে থামে। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার কাজ সকাল সাড়ে ১১টায় শেষ হলে ট্রেনটি চালিয়ে দেওয়া হয়।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!