Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জের দুই প্রতিবন্ধীকে ঘর করে দিচ্ছে সমাজসেবা অধিদপ্তর

রিপোটার : / ৭৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও আলীনগর চা বাগানের দুই প্রতিবন্ধী নারীর গৃহ নির্মাণ করে দিচ্ছে সমাজসেবা অধিদপ্তর । সোমবার বেলা ১টায় মাটি কেটে আলীনগর চা বাগানে দুর্গা প্রসাদ রিকিয়াসন ও বেলা ২টায় শমশেরনগর চা বাগানে প্রতিবন্ধী সুকরমনী বাউরীর গৃহ নির্মাণ কাজের আনুষ্টানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নিপেন্দ্র বাউরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু, ইউপি সদস্যা নমিতা সিং, শমশেরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রতন বর্মা প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা বলেন, চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় কমলগঞ্জ উপজেলায় ৫টি চা বাগানের ৫ জন প্রতবন্ধীর ৫টি গৃহ নির্মাণ করা হচ্ছে। সোমবার পর্যন্ত ৪টি চা বাগানের ৪ জন প্রতিবন্ধীর গৃহ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। বাকি রয়েছে রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের। তিনি আরও বলেন প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হবে ৪ লাখ ৭২৯ টাকা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!