Logo

অবাধে বালু উত্তোলন :: হুমকির মুখে ধলাই নদীর বাঁধ ও ব্রীজ

Reporter Name / ৭৯৬ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়চিড়ি-বিষ্ণুপুর এলাকায় অক্সিসেতু নামে পরিচিত ধলাই নদীর উপরস্থ স্টিল ব্রিজের নিচ ও নদীর বাঁধের পাশ থেকে বেআইনীভাবে প্রতিদিন পলিবালু কেটে ট্রাকযোগে বিভিন্ন স্থানে স্থানান্তর ও বিক্রী করায় হুমকির মুখে পড়েছে ধলাই ব্রিজ ও নদীর বাঁধ।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ছয়চিড়ি-বিষ্ণুপুরের স্থানীয় একটি প্রভাবশালী মহল রহিমপুর ইউনিয়ন এলাকায় ধলাই নদীর অক্সিসেতুর নিচ ও বাঁধের পাশ থেকে কয়েকটি ট্রাক লাগিয়ে জমির প্রায় দুই ফুট পরিমাণ গভীরতা করে পলিবালু ট্রাকে ভর্তি করে স্থানান্তর করা হচ্ছে। ধলাই ব্রিজের নিচ ও নদীর বাঁধ ঘেষে অবৈধভাবে এসব পলিবালু কেটে বিক্রি করা হচ্ছে। থেমে থেমে দীর্ঘ সময় ধরে অব্যাহত হারে পলিবালু কেটে নেয়ায় ব্রিজ ও নদীর বাঁধ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
স্থানীয়রা জানান, মাঝে মধ্যে নদী থেকে পলিবালু জমা করে জমির মালিকরা উর্বর পলিবালু কেটে বিক্রি করেন। পলিবালু কেটে নেয়ায় নদীর বাঁধ ও ব্রিজ দু’টিই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে পলিবালু কাটা শ্রমিকরা কিছু বলতে চাননি। তারা বলেন, নিজের জায়গা থেকে মাটি কেটে নিচ্ছেন। সেখানে কোন সমস্যা হওয়ার কথা নয়।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার এর সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!