Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

রাজনগরের ‘প্যারাগন পোল্ট্রি গ্রুপ’র ৮ লাখ টাকা ছিনতাই

রিপোটার : / ৮২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজিনগর চা বাগানের মধ্যে স্থাপিত ‘প্যারাগন পোল্ট্রি গ্রুপ’র ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

পুলিশ ও হাজিনগর চা বাগানের সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর হাজিনগর চা বাগানে স্থাপিত প্যারাগন পোল্ট্রি গ্রুপের একাউন্টেন্ট সুমন চন্দ্র দাস গ্রুপের শ্রমিকদের বেতনের টাকা বিলি করছিলেন। দু-একটি ফার্মে বেতন বিলি শেষে অন্যগুলোতে বিলি করার জন্য তার অপর সঙ্গীকে নিয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায় বাগানের ৮ নম্বর ওঠনিতে গেলে দুইজন দুর্বৃত্ত তপন চন্দ্র দাসকে আঘাত করে ফেলে দেয়। পরে দুর্বৃত্তরা ব্যাগে রাখা টাকা নিয়ে বাগানের জঙ্গলের দিকে চলে যায়।

বিষয়টি মৌখিকভাবে রাজনগর থানা পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে।

বৃহস্পতিবার বিকালে সেখানে যান মৌলভীবাজার সদর সার্কেলের এএসপি জিয়াউর রহমান রাজনগর থানার এসআই বিনয় চক্রবর্তী একদল পুলিশ ফোর্স।

উপ-পরিদর্শক বিনয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি বাগান কর্তৃপক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমরা তদন্ত করছি।

হাজিনগর চা বাগানের ব্যবস্থাপক আব্দুস শহীদ বলেন, বিষয়টি পুলিশকে মৌখিক ভাবে জানানো হয়েছে। পুলিশ খোঁজখবর নিচ্ছে। পরে আমরা লিখিত দিব।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসিম ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাগান কর্তৃপক্ষ লিখিত কোন অভিযোগ দেয়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লিখিত অভিযোগ দেয়া হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!