Logo
সংবাদ শিরোনাম :
সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর

প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন উপলক্ষ্যে মতবিনিময় সভা

রিপোটার : / ৭৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। গতকাল ৩রা সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় খরফাক্কান মশিউর রহমান মধু‘র বাসবভনে প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে শমশেরনগরের প্রবাসীবৃন্দের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আব্দুস শহীদ জহিরের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত সভার শুরুতেই হাসপাতালের ভূমিদাতা জনাব সারোয়ার জামান রানা এবংমিসেস আলেয়া জামান উপস্হিত সবার সাথে ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। সভায় উপস্হিত সবাই দাতা দম্পতিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

সভায় প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বি, এম,লিটন হাই, রাজিব ঢালী, শাহিন আল রাজি, ময়েজউদ্দীন খান শোয়েব,সিরাজুল ইসলাম রিপন, ফয়ছল আহমেদ, খালেদুজ্জামান, আলি আকবর চৌধুরী, আব্দুশ শহীদ জহির, সোহেল আহমেদ এবং জাফর হোসেন প্রমুখ। সভায় ব্যাপক আলাপ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে পরবর্তিতে কমিটিকে আরো সম্প্রসারণ করার সুযোগ রেখে জাফর হোসেনকে আহবায়ক, ফয়ছল আহমেদ, মশিউর রহমান মধু, খালেদুজজামান খালেদ, সিরাজুল ইসলাম রিপন, এম,ডি খলিল ও রাজিব ঢালীকে যুগ্ম আহবায়ক এবং সোহেল আহমেদকে সদস্যসচিব করে প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল বাস্তবায়নের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন বি,এম,লিটন হাই, ফারুক আহমেদ ও জসিম উদ্দিন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!