Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

মৌলভীবাজারের ৪ পৌরসভায় বইছে নির্বাচনী হাওয়া

রিপোটার : / ৭৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ৫টি পৌরসভার মধ্যে ৪টি পৌরসভায় বইছে নির্বাচনী হাওয়া। ডিসেম্বরের মধ্যে এসব পৌরসভার নির্বাচন সম্পন্ন হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এসব পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে হাজারো সম্ভাব্য প্রার্থী মাঠে নেমেছেন। নির্বাচনকে সামনে রেখে কাজ করছেন নিজ নিজ ওয়ার্ডে। বৈশ্বিক মহামারীতে বিভিন্ন সাহায্য নিয়ে পাশে দাঁড়াচ্ছেন লোকজনের। তারা কারোনাকালে স্থানীয় লোকজনের সেবার মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলাধীন পৌরসভাগুলো হল- মৌলভীবাজার সদর, কুলাউড়া, কমলগঞ্জ ও বড়লেখা।

এর মধ্যে ৪টি পৌরসভার মেয়র পদে মাঠে রয়েছেন শতাধিক সম্ভাব্য প্রার্থী। মাঠে বেশিসংখ্যক প্রার্থী তৎপর হলেও ভোটযুদ্ধে এই সংখ্যার এক-তৃতীয়াংশ থাকবে না। কারণ ২০১৫ সালের ডিসেম্বরে দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন করেন মেয়র প্রার্থীরা। এবারও সম্ভাব্য মেয়র প্রার্থীদের ভোটযুদ্ধে নামার আগে দলীয় মনোনয়ন লাভের লড়াইয়ে নামতে হবে। প্রতিটি পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক নেতা দলীয় মনোনয়ন পেতে মাঠে আছেন। তাদের অনেকেই দলীয় মনোনয়ন না পেলে নির্বাচন থেকে সরে যাবেন। এর মধ্যে কয়েকজন বিদ্রোহী প্রার্থী হতে পারেন।

সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদেও দুই শতাধিক নারী মাঠে কাজ করছেন। সবার লক্ষ্য একটাই- আসন্ন পৌরসভা নির্বাচন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!