Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কুলাউড়ার সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের মৃত্যুবার্ষিকী পালিত

রিপোটার : / ৬৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

কুলাউড়ার সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরণোত্তর একুশে পদকে ভূষিত মরহুম আব্দুল জব্বারের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ অফিসে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় বক্তব্য রাখেন মরহুম আব্দুল জব্বারের পুত্র প্রধানমন্ত্রী প্রটোকল অফিসার আবু জাফর রাজু।
ওই সভায় ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন আব্দুল জব্বার নিরহংকার, নির্লোভ ব্যক্তি ছিলেন। তিনি নিজের চাওয়া পাওয়ার জন্য কিছুই করেননি। সারাটি জীবন মানুষের উপকারে নিবেদিতভাবে কাজ করে গেছেন। গণ মানুষের নেতা আব্দুল জব্বারকে একুশে পদকে ভূষিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতঞ্জতা ও ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী।
‘আমার বাবার সাথে এমপি ছিলেন আব্দুল জব্বার। সাদামাটা জীবন যাপন করতেন তিনি। জীবনের শেষ সময় অবধি বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল ছিলেন’ মুঠোফোনে স্মৃতি চারণ করতে গিয়ে একথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
এছাড়া ফোনে আলোচনায় অংশ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন আহমদ বলেন- আমাদের নেতা হিসেবে উনাকে পেয়েছি। বৃহত্তর সিলেটের আওয়ামী লীগের একজন নিবেদিত নেতা ছিলেন। বর্তমানে জব্বার ভাইয়ের মত বড় মনের নেতার খুবই অভাব।
আব্দুল জব্বারের উত্তরসূরী আবু জাফর রাজুকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিন মন্ত্রী। জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জহুরা আলা উদ্দিন আলোচনা সভায় ফোনে অংশ নেন। এছাড়াও আলোচনায় অংশ নেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, আওয়ামীলীগ নেতা ফজলুল হক ফজলু, শফিউল আলম শফি, অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, প্রভাষক মমদুদ হোসেন, গৌরা দে, বদরুল ইসলাম বদর, মো. জামাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক আহসান রাব্বী মিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি সহ কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়েছে। https://www.facebook.com/v2.11/plugins/like.php?action=like&app_id=1158761637505872&channel=https%3A%2F%2Fstaticxx.facebook.com%2Fx%2Fconnect%2Fxd_arbiter%2F%3Fversion%3D46%23cb%3Df1290db68b069fa%26domain%3Dsylnewsbd.com%26origin%3Dhttps%253A%252F%252Fsylnewsbd.com%252Ff86e3ee603d7ac%26relation%3Dparent.parent&container_width=798&href=https%3A%2F%2Fsylnewsbd.com%2F%3Fp%3D28814&layout=button_count&locale=en_US&sdk=joey&share=false&show_faces=false&size=small


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!