Logo

কমলগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত হলেন নবাগত জেলা প্রশাসক

Reporter Name / ৮৬০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। কমলগঞ্জের রাজনৈতিক, সুধী, সাংবাদিক ও স্থানীয় সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হলেন মৌলভীবাজারের বর্তমান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ।

আজ মঙ্গলবার সকাল ১১টার সময় মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান   কমলগঞ্জ উপজেলায় আগমনের সংবাদ পেয়ে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে কমলগঞ্জ উপজেলার  বিভিন্ন শ্রেনী পেশার মানুষ হাজির হন এবং তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন। তার এই আগমনকে স্মরনীয় করে রাখতে শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, স্থানীয় সাংসদ উপধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি‘র পক্ষে সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক,উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার পক্ষে মেয়র জুয়েল আহমদ, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি আসলম ইকবাল মিলন ও অন্যান্যরা, বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে কমলগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মিনহাজ নাসিরের নেতৃত্বে কমলগঞ্জ পৌর ছাত্রলীগ, স্কাউট কমলগঞ্জ, উপজেলা তথ্য কেন্দ্র , হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন।

সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হকের সভাপতিত্বে উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমদ মানিক, পৌর মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, ইমতিয়াজ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎরায় সহ বিভিন্ন দফতর ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ।

সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের বক্তব্যে কমলগঞ্জের বিভিন্ন সমস্যার ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রধান নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তার বক্তব্যে বলেন, আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি, কোন সরকারি দপ্তরের গাফিলতি মেনে নেওয়া হবে না। তিনি এই উপজেলায় বিরাজমান সমস্যাগুলি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস প্রদানের পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!