Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে লাউয়াছড়াসহ সব উদ্যান

রিপোটার : / ৯০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা ও বনজসম্পদ উন্নয়নের জন্য জনসমাগম ঠেকাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন উদ্যান আগামী অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (২৬ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, মো. রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন।

বৈঠকে উল্লেখ করা হয়, দেশের জলজ জীববৈচিত্র্য বিশেষ করে ডলফিন সংরক্ষণের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে ‘গুরুত্বপূর্ণ জলজ প্রতিবেশ ব্যবস্থাপনার জন্য রক্ষিত এলাকা সম্প্রসারণ’ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ প্রকল্পের অন্যতম সফলতা হচ্ছে- মৎস্য সম্পদের ওপর নির্ভরশীল এক হাজার পরিবারকে প্রশিক্ষণ এবং বিকল্প আয় বৃদ্ধিমূলক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেকটি পরিবারকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে সংযুক্ত করা হয়েছে। ডলফিনের গবেষণা ঘাটতি বিশ্লেষণ এবং আবাসস্থল সংরক্ষণ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলি সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।

কমিটি সংসদের আগামী অধিবেশনে ‘নির্মল বায়ু আইন ২০১৯’ উপস্থাপনের সিদ্ধান্ত নেয়।

বৈঠকে খসড়া ‘বন সংরক্ষণ আইন-২০২০’, একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম থেকে ৫ম সভার সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি, করোনাকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন উদ্যানে জনসমাগম না হওয়ায় পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা ও বনজ সম্পদের যে উন্নয়ন হয়েছে সে সম্পর্কে সংশ্লিষ্ট দফতরের প্রতিবেদন, করোনাকালে বাঘ, হাতি ও ডলফিনের মৃত্যু সম্পর্কে সংশ্লিষ্ট দফতরের এবং চট্টগ্রামে পাহাড় কাটার ঘটনার বিষয়ে পরিবেশ অধিদফতরের বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!