Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সংকটে নিমজ্জিত কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স :: জনদূর্ভোগ চরমে

রিপোটার : / ৮৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দাদের একমাত্র সরকারী চিকিৎসাকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি শুধু নামেই । নানাবিধ সমস্যা ও সংকটের কারণে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত পোহাচ্ছেন দূর্ভোগ। জনবল সংকট ও প্রয়ােজনীয় যন্ত্রপাতির অভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি, কার্ডিওলজি, চক্ষু, চর্ম, নাক- কান-গলা, অর্থোপেডিক্স ও মেডিক্যাল অফিসারের পদ রয়েছে ২০টি। তবে তিনটি উপস্বাস্থ্য কেন্দ্রসহ স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসা কার্যক্রমে টিএইচওসহ ১২ জন মেডিক্যাল অফিসার রয়েছেন। বিশেষজ্ঞদের কোনাে পদেই চিকিৎসক নেই। ২০ জন নার্সের মধ্যে আছেন ১৩ জন। পরিসংখ্যানবিদের পদটিও রয়েছে শূন্য। এক্সরে, ইসিজি, আলট্রাসনােগ্রাম মেশিন থাকলেও এসবের কোনাে টেকনিশিয়ান নেই। পরীক্ষা নিরীক্ষার জন্য অন্য জায়গায় যেতে বাধ্য হচ্ছেন রােগীরা। দুটি অপারেশন থিয়েটার থাকলেও নেই প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি। ফলে গর্ভবতী মায়ের অস্ত্রোপচারে ২০ কিলোমিটার দূরে মৌলভীবাজার যেতে হচ্ছে। সদিচ্ছা থাকা সত্ত্বেও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীদের যথাযথ সেবা দেওয়া যাচ্ছে না বলে ডাক্তার ও নার্সরা জানান। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মােহাম্মদ মাহবুবুল আলম ভূইয়া বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকসহ শূন্য পদ পূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অবহিত করা হয়েছে। এক্সরে, ইসিজি, আলট্রাসনােগ্রাম মেশিন আছে। তবে টেকনিশিয়ান না থাকায় পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হচ্ছে না। তিনি আরাে বলেন, যেসব চিকিৎসক আছেন তাদের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার মান ভালাে এবং করোনাকালীন অন্য সময়ের তুলনায় পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!