Logo

কমলগঞ্জ দুর্বৃত্তরা বিষ ঢেলে মেরে ফেললো দিঘীর মাছ

Reporter Name / ৮৪০ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে বাদে সোনাপুর গ্রামে সোনারায় দিঘীতে সব মাছ মরে ভেসে উঠেছে। সোনারায় দিঘীতে প্রায় এক লাখের মতো বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়েছিল। সোনারায় দিঘীটি ১৪ জন মালিক উদ্যোগ নিয়ে মাছ চাষ করেছিলেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে। দুর্বৃত্তরা বিষে ঢেলে দেওয়ার কারণে দিঘীতে সব মাছ মরে যায়। তাতে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। বুধবার সকাল বেলা মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে এলাকার লোকজন। এ সময় সোনারায় দিঘীর মালিকরা খবর পেয়ে দেখতে পান সব মাছ মরে ভেসে উঠেছে এলাকার মানুষ মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে।
ভুক্তভোগী মালিক মোহাম্মদ রফিকুল হক খোকন, জুয়েল আহমেদ, অলিউর রহমান, মুক্তার আলী বলেন, আমরা সোনারায় দিঘী তিন বছর ধরে ১৪ জন মালিক মিলে মাছ চাষ করে আসছি। কে বা কারা গত মঙ্গলবার রাতের বেলা দিঘীতে বিষ ঢেলে দিলে মাছ মরে গিয়ে আমাদের প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়।
এই বিষয়ে বুধবার দুপুরে রফিকুল হক খোকন বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অভিযোগ বিষয়ে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান বলেন, দুর্বৃত্তরা রাতের বেলায় বিষ ঢেলে দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ করা হয়। তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!