Logo

মৌলভীবাজারে বন্যা: ১০ হাজার পরিবার পানিবন্দি, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

টানা বর্ষন ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে গত তিনদিন ধরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

জেলার চারটি উপজেলায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। আশ্রায়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন মানুষজন। বন্যা কবলিত এলকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তবে সময় যত যাচ্ছে বন্য পরিস্থিতি উন্নতি হচ্ছে। জেলার নদনদীর পানি কমতে শুরু করেছে।

জানা যায়, মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙ্গনে জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার ২৮টি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। রাজনগর ও সদর উপজেলার ১৯ টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। জেলায় প্রায় ৫০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও খাবার বা সহযোগিতা মেলেনি এখনও। হাতেগোনা কিছু মানুষ খাবার পেলেও বেশিরভাগ বন্যার্তরা এখনও ত্রাণ পাননি।

জেলা প্রশাসক সুত্রে জানা যায়, জেলায় ৫ টি উপজেলায় প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি, ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যাদুর্গত মানুষের জন্য ১ হাজার ৭৫০ পকেট শুকনো খাবার, ৯০ মেট্রিক টন চাল ও ৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সরেজমিনে জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার, রহিমপুর ও রাজনগর উপজেলার টেংরা, কামারচাক, পাঁচগাওসহ বিভিন্ন বন্যা কবলিত এলকা ঘুরে দেখা যায়, বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনো মানুষের ঘর ও বাহিরে পানি রয়েছে। বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় সরকারি বা ব্যাক্তি উদ্যোগে কোন শুকনো খাবার বা কোন সহযোগিতা পৌঁছায়নি। যাদের ঘরে পানি উঠেছে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের বন্যাকবলিত এলকার সাইফুর রহমান, হাওয়া বেগম, সইফুল মিয়া বলেন, আমরা তিনদিন ধরে পানিবন্দি। আমাদের এলকায় অনেকের ঘরে হাটু পানি। সরকারি বে সরকারি কেউ কোন খাবার দেয়নি। যাদের ঘরে পানি তারা খুবই কষ্ট করে আছে। যাদের ঘরে পানি উঠেনাই কেউ তাদের ঘরে গেছেন, আবার কেউ আত্মীয়র বাড়িতে গেছেন। 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, জেলার নদনদীর পানি গতকাল রাত থেকে কমতে শুরু করেছে। আশা করি পানি দ্রুত নেমে যাবে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বন্যার্তদের জন্য ইতিমধ্যে খাবার, চাল ও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেনাবাহিনীসহ সকল ধরনের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহন করা হবে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!