Logo

সীমান্ত হত্যা ও অবৈধ পুশ-ইনের প্রতিবাদে কমলগঞ্জে ১১ দলের মানববন্ধন

কমলকন্ঠ ডেস্ক / ১৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বাংলাদেশের সীমান্তে নিরীহ নাগরিক হত্যা ও অবৈধ পুশ-ইনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে  ১১ দলীয় জোটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টায় স্থানীয়  আদমপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিসসহ ১১টি রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়। 

কমলগঞ্জ উপজেলা জামায়াতের  সেক্রেটারি এড. কামরুল ইসলামের সঞ্চালনায় এবং নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মো. মনসুর আলী, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটি(এনসিপি)র সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আবু হানিফা, উপজেলা এনসিপির সদস্য মুশাহিদ আহমদ,  কমলগঞ্জ পৌর জামায়াতের  সভাপতি আব্দুল হাই, আদমপুর ইউনিয়ন  সভাপতি সাদ উদ্দিন ফায়াজ, খেলাফত মজলিস আদমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা শফিক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং অবৈধ পুশ-ইনের বিরুদ্ধে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, জাতীয় স্বার্থ ও দেশের মর্যাদা রক্ষায় সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!