পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কমলগঞ্জবাসীসহ দেশ ও প্রবাসের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক কমলকন্ঠের সম্পাদক ও প্রকাশক, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থা, সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায়।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল-আযহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি উৎসব। এই উৎসব আমাদের একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ত্যাগের মানসিকতা আরও সুদৃঢ় করতে শেখায়। পবিত্র এই দিনে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
বিশ্বজিৎ রায় আরও বলেন, সামাজিক ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবাই মিলে ভাগ করে নেওয়াই হোক আমাদের অঙ্গীকার। এবারের ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।