Logo

ফুলে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন এসআই সিনহা

Reporter Name / ৪৬৮ Time View
Update : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট দীর্ঘ বছর পুলিশ বাহিনীতে চাকরির পর শেষ কর্মদিবসে পুলিশ সদস্য পবিত্র কুমার সিনহাকে ভিন্ন রকম বিদায় সংবর্ধনা জানান মৌলভীবাজার পুলিশ সদস্যরা।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া অনুপ্রেরণায় ও নির্দেশনায় কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়ার পরিচালনা ও ব্যবস্থাপনায় এবং সিএসআই মোঃ নবী হোসেন মিয়া এর সঞ্চালনায় সদর কোর্টের এসআই(নিরস্ত্র)পবিত্র কুমার সিনহা এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়।

এসআই(নিরস্ত্র)/পবিত্র কুমার সিনহা তার চাকুরী জীবনের স্মৃতিচারণ করেন।

অবসরজনিত এসআই বলেন চাকুরী শেষে ন্ন্যূতম এই সম্মাননা পেয়ে প্রত্যাশা পুরণের সুযোগ প্রদানের জন্য সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্টানে উপস্থিত পুলিশ পরিদর্শক (নিঃ) দীপাংকর রায় এবং পুলিশ পরিদর্শক (নিঃ) বিলকিস আরাসহ সকল অফিসার ও সহকর্মীবৃন্দ বিদায়ী বক্তব্য প্রদান করেন।

সংবর্ধীত বিদায়ী এসআই(নিরস্ত্র) পবিত্র কুমার সিনহাকে কোর্টের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ফুল,ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানান কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া।

অনুষ্টান শেষে সূযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশনায় একটি ফুল সজ্জিত ডাবল ক্যাবিন গাড়ী যোগে এসআই(নিরস্ত্র) পবিত্র কুমার সিনহাকে কমলগঞ্জ থানাধীন তিলকপুর(মধ্যপল্লী) নিজ বাড়িতে পৌছে দিয়ে আসা হয়।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!