Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আ‘লীগ মনোনীত মেয়র প্রার্থীর মতবিনিময়

রিপোটার : / ৭৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা চৌমুহনা সংলগ্ন আদমপুর রোস্থ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মেয়র প্রার্থী মো: জুয়েল আহমদ বলেন, আমি বিগত ৫ বছর যাবৎ মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে পৌরসভার ব্যাপক উন্নয়ন সাধন করেছি। এরপরও পৌরসভার কিছু অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে পৌরসভার জনগনের জীবনমান উন্নত করার জন্য আবারো প্রার্থী হয়েছি। ২০১৫ সালের নির্বাচনে সবার সহযোগিতায় প্রথমবারের মত কমলগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলাম। এ ক্ষেত্রে কমলগঞ্জের সকল সাংবাদিকদের সহযোগিতা ছিল। তিনি গত ৫ বছরে পৌরবাসীর কল্যাণে কাজ করেছেন। বিশেষ করে  ৯ মাসে করোনাকালে স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়ে পৌরবাসীর ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ তৎপরতা চালিয়েছেন। তিনি সবার কাছে ভোট প্রার্থনা করে বলেন,  ৫ বছরে কোন ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আবারও নৌকায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করে অসম্পূর্ণ কাজের সাথে নতুন উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিতে। তিনি আরও বলেন, গত ৫ বছরে কমলগঞ্জ পৌরসভা সি গ্রেড থেকে বি গ্রেডে উন্নীত হয়েছিল। আমি পৌরসভার উন্নয়নে আরো বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি।

কমলগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: জুয়েল আহমদ আরো বলেন, উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী এবং মাদকমুক্ত কমলগঞ্জ পৌরসভা গড়তে অতীতের মতো ভবিষ্যতেও দলমত নির্বিশেষে স্নেহ ভালবাসার বন্ধনে আগলে আবারও ভোটাররা আমাকে নির্বাচিত করবেন বলে শতভাগ বিশ্বাস। পুনরায় মেয়র নির্বাচিত হলে পৌরবাসীর সকল নাগরিক অধিকার পূরণে সহযাত্রী হয়ে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!