Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

কমলগঞ্জে পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন সহ ৪৬ প্রার্থীর মনোনয়ন জমা

রিপোটার : / ৮৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। ১৬ জানুয়ারি ২য় ধাপে অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি মনোনীত প্রার্থীসহ ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার মুহাম্মদ আলমগীর হোসেনের উপস্থিতিতে তারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়া মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মো: জুয়েল আহমদ, বিএনপির মোহাম্মদ আবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো: আনোয়ার হোসেন ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো: হেলাল মিয়া। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, রোববার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে। আচরনবিধি ও স্বাস্থ্যবিধি মেনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২২ ডিসেম্বর যাচাই বাছাই, ২৯ ডিসেম্বর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ও প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। আাগামী ১৬ জানুয়ারি ২য় ধাপে কমলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!