Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণ আবার রুখে দাঁড়াবে: মামুনুল হক নতুন মেরুকরণে মৌলভীবাজার–৪: প্রচারণায় প্রীতম দাস

মৌলভীবাজারে এক বছরে ভ্যাট আদায় হয়েছে ১১৭ কোটি টাকা

রিপোটার : / ৩০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। অনলাইনে ভ্যাটদিন, দেশ গড়ায় অংশ নিন’ এ  স্লোগান নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। জেলায় ২০২০-২১ অর্থ বছরে ১৫১ কোটি লক্ষ্যমাত্রা নিয়ে ভ্যাট আদায় হয়েছে ১১৭ কোটি টাকা। আর ২০২১-২০২২ অর্থ বছরে ১৫০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে জেলা ভ্যাট অফিস।

দিবসটি পালন উপলক্ষে আজ (মঙ্গলবার) স্থানীয় একটি হোটেলের কনফারেন্স হলে এক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আবগারী ও ভ্যাট বিভাগ, মৌলভীবাজারের উপ কমিশনার মো. সোলাইমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সহ সভাপতি আবু সুফিয়ান।

এতে জেলার ব্যবসায়ী, অংশীজন, সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা আবগারী ও ভ্যাটবিভাগ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্নয়নমুখী এবং ব্যবসা বান্ধব রাজস্ব নীতিকৌশল করদাতা ও স্টেক হোল্ডোরগণের নিকট পৌঁছে দেয়া এবং ব্যবসায়ীদের রাজস্ব ও ভোক্তাগণের প্রদত্ত কর অনলাইন পদ্ধতিতে সরকারি কোষাগারে জমা প্রদান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!