Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবির ৫৪ গবেষক

রিপোটার : / ৬৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন গবেষক। সম্প্রতি বিশ্বসেরা গবেষকদের নিয়ে ‘এডি সাইন্টিফিক ইনডেক্স-২০২১’ নামের আন্তর্জাতিক সংস্থাটি একটি তালিকা প্রকাশ করে। এ তালিকায় বাংলাদেশের ১ হাজার ৭৮৮ জন বিজ্ঞানীর নাম প্রকাশ করা হয়। এতে স্থান পেয়েছেন শাবির ৫৪ জন গবেষক।শাবির গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।

‘এডি সাইন্টিফিক ইনডেক্স’ সংস্থাটি বিশ্বের ২০৬টি দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয় থেকে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করে। বিজ্ঞানীদের সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষকদের এই কৃতিত্বে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এরই মাধ্যমে প্রমাণিত আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান অনেক ভালো এবং আন্তর্জাতিক মানের। আশাকরি এই গবেষণার সুফল দেশ ও দেশের বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে আমাদের শিক্ষকরা আরো বেশি গবেষণায় মনোনিবেশ করবেন। ইতিমধ্যে আমরা গবেষণায় বরাদ্দও বৃদ্ধি করেছি, সামনে আরো বাড়ানো হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!