Logo

নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

Reporter Name / ৫৬ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ উপজেলার নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় নয়াবাজারে পতনঊষার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দেব।
সমাজকর্মী শাহাজাহান আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার শওকত আহমদ, সমাজসেবক মাহমুদুর রহমান বাদশা, সমাজসেবক জুনেদ আহমদ, সমাজসেবক শামসুল ইসলাম লিয়াকত প্রমুখ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি হেলাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বাচ্চু খানসহ আরো অনেকে।
আলোচনা সভার শুরুতেই নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দেব। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
নোট: ছবি সংযুক্ত।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!